বুধবার, ১ জুন, ২০১৬

আদালত চত্বরে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক : 


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন মামলা দুইটির প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল দশটার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন তিনি।
 
খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া উপলক্ষে নিরাপত্তার স্বার্থে আদালতপাড়া ও আশাপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর চার শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।
 
সরজেমিনে দেখা গেছে, বকশি বাজারের মোড়, বদরুন্নেছা কলেজের সামনে, আলিয়া মাদ্রাসার সামনে, কারা সদর দফতর ও আদালতের প্রবেশের প্রথম ফটকসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য দিয়ে নিরাপত্তা দেয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ও ব্যারিকেড দেয়া হয়েছে। স্তরে স্তরে আর্চওয়ে স্থাপন করে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে।
 
এসব এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। আলিয়া মাদ্রাসা ও বকশিবাজার মোড়ে এপিসিসহ পুলিশের সাজোয়া যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সোমালিয়ায় হোটেলে হামলা : দুই এমপিসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক : 

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে হামলা চালিয়ে দুই পার্লামেন্ট সদস্যসহ অন্তত ১৫ জনকে হত্যা করা হয়েছে। এ সময় হামলাকারীরাও নিহত হয়। পুলিশ জানায়, আত্মঘাতী এ হামলায় আহত হয়েছে আরো ২০ জন।
 
বুধবার রাতে রাজধানীর অ্যাম্বাসেডর হোটেলে এই আত্মঘাতী হামলা চালানো হয় বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায় রয়টার্স। এ হামলার জন্য আল-শাহাব দায়ী বলে স্বীকার করেছে। একটি গাড়ি নিয়ে এই হামলা চালানো হয়। এ সময় তারা হোটেলে এসে গুলি ছুড়তে থাকে। তাদের গুলি ও আত্মঘাতী বোমা হামলায় দেশটির সংসদ সদস্য মাহমুদ মোহাম্মদ এবং আবদুল্লাহি জামাক নিহত হন। তারাসহ আরো বেশ কয়েকজন সংসদ সদস্য হোটেলটিতে বাস করত।
পুলিশ জানায়, হোটেলটিতে তিনজন হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আরো বেশ কয়েকজন সংসদ সদস্যকে নিরাপদে অন্যত্র নেয়া হয়। রয়টার্স।

রংপুরে নাশকতার মামলায় গ্রেফতার ৪৫



অনলাইন ডেস্ক :

রংপুরে নাশকতার মামলায় ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত আট উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

'ইরানিদের হজে বাধা দিয়ে ইসরাইলি স্বার্থ রক্ষা করছে সৌদি'

অনলাইন ডেস্ক : চলতি বছরে ইরানিদের হজ পালনে
বাধা দিয়ে সৌদি সরকার ইহুদিবাদী
ইসরাইলের নানা স্বার্থ রক্ষা করল বলে
মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট
ডক্টর হাসান রুহানি। তিনি বলেছেন,
পবিত্র হজ, মক্কা ও মদিনা কারো একার
নয়, বরং সব মুসলমানের এবং এগুলো হচ্ছে
মুসলিম বিশ্বের নানা স্বার্থ
হাসিলের প্ল্যাটফর্ম।
'দুই পবিত্র মসজিদের অভিভাবক হওয়ার
দাবি করা এবং হজ ও আল্লাহর পথে
বাধা দেয়ার পাশাপাশি নানা
অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে
দেয়া-এসবই শিশুসুলভ আচরণ।' আর এইসব
তৎপরতা ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ
রক্ষার শামিল বলে ইরানের
প্রেসিডেন্ট মন্তব্য করেছেন।
ইরান তার হজযাত্রীদের নিরাপত্তা
দিতে সৌদি সরকারের কাছে দাবি
জানিয়ে আসছিল। কিন্তু সৌদি সরকার
এ ব্যাপারে সদিচ্ছা দেখাতে ব্যর্থ
হয়েছে বলে ইরানি কর্মকর্তারা
অভিযোগ করেছেন। আর এরই
প্রেক্ষাপটে চলতি বছরের হজ কর্মসূচি
বাতিল করতে বাধ্য হয়েছে ইরান।
গত বছর হজের সময় মিনায় সৌদি
অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে শত
শত ইরানি হজযাত্রীসহ কয়েক হাজার
হাজি প্রাণ হারায়। এ ছাড়াও সৌদি
আরবে একজন প্রখ্যাত শিয়া আলেমের
মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে রিয়াদ-
তেহরান সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে তেহরানে সৌদি
দূতাবাসে একদল বিক্ষুব্ধ ইরানির
হামলার ঘটনাকে অজুহাত হিসেবে
দেখিয়ে সৌদি সরকার ইরানের সঙ্গে
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইরান এই
পদক্ষেপেরও কঠোর নিন্দা
জানিয়েছে।
অন্যদিকে হাজি মৃত্যুকে কেন্দ্র করে
ইরানের বক্তব্যকে 'রাজনৈতিক'
অ্যাখ্যা দিয়ে সৌদি আরব জানায়,
হজের মত পবিত্র বিষয় নিয়ে
রাজনীতি করার জন্য আল্লাহর কাছে
জবাব দিতে হবে ইরানকে। আল ওয়াক্ত।

'মানিক মিয়ার নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধুর ক্যাবিনেটে'

অনলাইন ডেস্ক : মানিক মিয়াকে নিয়ে আয়োজিত
আলোচনা সভায় ড. কামাল হোসেন
বলেছেন, বাংলাদেশে কোনো
স্বৈরাচারই চিরস্থায়ী হয় না, হয়নি,
হবে না। দৈনিক ইত্তেফাককে অবলম্বন
করে তফাজ্জল হোসেন মানিক মিয়ার
আন্দোলন তারই স্বাক্ষর বহন করে। তিনি
বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার
পরে বঙ্গবন্ধুর ক্যাবিনেটের প্রথম সভার
প্রথম সিদ্ধান্ত ছিল ‘সংসদ ভবনের
সামনে দেশের প্রধান সড়কের নামকরণ
করা হবে মানিক মিয়ার নামে। যাতে
বাংলাদেশের মানুষ তাঁর অবদান
চিরকাল স্মরণ করে। গতকাল বুধবার
রামকৃষ্ণ মিশন রোডের ইত্তেফাক ভবনে
মানিক মিয়া ফাউন্ডেশন
মিলনায়তনে তফাজ্জল হোসেন মানিক
মিয়া স্মরণে আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি
একথা বলেন।
তিনি বলেন, মানিক মিয়া
সাংবাদিকতার আশ্রয়ে মানুষের
অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছেন।
সে কারণে ইত্তেফাকের লাভ
লোকসান, ব্যবসা নিয়ে ভাবেননি।
তিনি তাঁর সারাজীবনের কাজের মধ্য
দিয়ে প্রমাণ করেছেন সঠিক পথে
থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়।
বেঠিক পথে থাকলে সম্ভবও অসম্ভব হয়ে
যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল
কাসেম ফজলুল হকের সভাপতিত্বে
স্বাগত ভাষণ দেন মানিক মিয়ার
জ্যেষ্ঠ সন্তান ব্যারিস্টার মইনুল
হোসেন। বক্তব্য রাখেন প্রধান তথ্য
কমিশনার অধ্যাপক গোলাম রহমান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস
বিভাগের অধ্যাপক ড. আনোয়ার
হোসেন, সুপ্রিম হোর্ট আইনজীবী
সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন
প্রমুখ।
আবুল কাসেম ফজলুল হক বলেন, মানিক
মিয়াকে শুধু সাংবাদিক বললে তাঁকে
জানা যাবে না। তিনি ইত্তেফাক
প্রতিষ্ঠা করে যে সাংবাদিকতা
করেছেন তা অন্যকোনো পত্রিকায়
চাকরি করলে সম্ভব ছিল না। সে
কারণেই তিনি পত্রিকা প্রকাশ করে
তার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। সেই
লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা।
তিনি জানতেন মানুষের সুন্দর জীবনের
জন্য ভাল রাষ্ট্র প্রয়োজন, স্বাধীনতা
প্রয়োজন। ইত্তেফাক ছিল তার সেই
রাষ্ট্র প্রতিষ্ঠার অবলম্বন।
অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন,
মানিক মিয়া রাজনীতি সচেতন
ছিলেন কিন্তু দলীয় রাজনীতি
করেননি। সে কারণে তিনি দলীয়
ভাবনার ঊর্ধ্বে উঠে মানুষের
অধিকারের কথা বলতে পেরেছেন।
বাংলাদেশের সাংবাদিকতায়
তিনি ছিলেন কলাম লেখনীর পথিকৃত্।
অধ্যাপক গোলাম রহমান বলেন, পূর্ব
পাকিস্তানের সেই রাজনৈতিক
পরিস্থিতিতে তিনি যে
সাংবাদিকতা করেছেন তা ছিল
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার
ক্ষেত্রে অত্যন্ত গুরুদায়িত্ব। আজকের
দিনে তাঁর মত জ্ঞানী, মানবিক
গুণসম্পন্ন মানুষ শুধু সাংবাদিকতায় কেন
কোনো পেশাতেই খুঁজে পাওয়া যাবে
না। সাংবাদিকতা দিয়ে তিনি
রাজনৈতিক পটভূমি সৃষ্টিতে যে
ভূমিকা রেখেছেন তা ইতিহাসে এক
অমর গাথা।

আজ জাতীয় বাজেট পেশ


কৃষিপণ্যের মূল্যস্তর ঠিক রাখতে
প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত থাকছে নতুন
বছরের বাজেটে। দেশীয় কৃষি
যন্ত্রাংশ উত্পাদকদের সুবিধা দিতে
আমদানিতে শুল্কহার আরোপ করা হচ্ছে।
পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য
চালের আমদানি শুল্কহারও বাড়ানো
হতে পারে।
একইভাবে অন্যান্য খাতেও কিছু সুবিধা
দিয়ে কোনো কোনো খাতে আবার
ভ্যাটের চাপ বাড়িয়ে আজ
বৃহস্পতিবার জাতীয় সংসদে দশমবারের
মতো বাজেট পেশ করতে যাচ্ছেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০১৬-১৭ অর্থবছরের এই বাজেটটি
মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের
তৃতীয় বাজেট। এই বাজেটে পদ্মা
সেতুসহ বড় প্রকল্পের দিকে গুরুত্ব
থাকছে। দেশীয় কোনো কোনো
শিল্পে প্রণোদনার কথা বলা হলেও
তৈরি পোশাক শিল্পে উেস করহার
বাড়ানো হচ্ছে। বিশাল ব্যয়ের চাপ
সামলাতে রাজস্ব আদায় বৃদ্ধির নানান
পদক্ষেপ গ্রহণ করায় বেড়েছে
বাজেটের আকারও- যা বরাবরের মতো
এবারেও বেড়ে ৩ লাখ ৪০ হাজার
কোটি টাকার মতো হচ্ছে।
বাস্তবায়নের ঝুঁকি এবারেও থাকছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
বাস্তবায়নে ধীর গতি আর রাজস্ব
আদায় লক্ষ্যের চেয়ে কম হওয়া
প্রতিবছরের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
যদিও অর্থমন্ত্রী মনে করেন, অর্থনীতির
আকার বেড়েছে, ফলে বাজেটের
আকারও বাড়াতে হবে। এবারের ৩ লাখ
৪০ হাজার কোটি টাকার বাজেটকে
উচ্চাভিলাষী অভিধা দিয়ে
অর্থমন্ত্রী আগামী তিন বছর নাগাদ এই
আকার ৫ লাখ কোটিতে নিয়ে যেতে
চান।
এ জন্য অভ্যন্তরীণ অর্থায়নেই সরকারকে
মনযোগ দিতে হবে বেশি। যদিও সহজ
আদায়ের উপায় হিসেবে ভ্যাট খাত
থেকেই আদায় করবে বেশি। অবশ্য বহুল
আলোচিত নতুন ভ্যাট আইন কার্যকর
পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে বিদ্যমান
ভ্যাটের হার ও আওতা বাড়ানো হচ্ছে।
অন্যদিকে আয়কর ও শুল্ক কাঠামোতেও
বেশকিছু পরিবর্তন আসছে। ফলে
উদ্যোক্তাদের উপর নতুন চাপ সৃষ্টি হতে
পারে। ভ্যাট ও আয়করে ভর করে সরকার
এযাবত্কালের সর্বোচ্চ হারে রাজস্ব
আদায় করতে চায়। মূল উদ্দেশ্য হচ্ছে,
দেশীয় অর্থায়নে বড় বড় প্রকল্প
বাস্তবায়ন করা। বিশ্লেষকরা বলছেন,
আয় ও ব্যয়ের এ বিশাল বাজেট
বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ।
পদ্মা সেতুর বরাদ্দ
নতুন বাজেটে পদ্মা সেতুসহ
অবকাঠামো খাতের বড় দশ প্রকল্প
বাস্তবায়নে দিক নির্দেশনা থাকছে।
শিরোনাম দেওয়া হয়েছে ‘কাঠামো
রূপান্তরে বৃহত্ প্রকল্পঃ প্রবৃদ্ধি সঞ্চারে
নতুন মাত্রা’। উচ্চ প্রবৃদ্ধির জন্য হাতে
নেওয়া সরকারের মেগা প্রকল্প
বাস্তবায়নেই বাজেটের বড় অংশ চলে
যাবে এবার।
কৃষি খাত
এবারের বাজেটেও সরকার কৃষিখাতে
ভর্তুকি অব্যাহত রাখছে। টাকার
হিসেবে বাড়ছে কৃষি খাতে ভর্তুকির
পরিমাণ। ইতোমধ্যে ভর্তুকির পরিমাণ
বাড়াবেন বলেও বিভিন্ন সময়ে
উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে কৃষি
খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি
রাখা হচ্ছে।
ভ্যাটের আওতা ও চাপ বাড়ছে
বহুল আলোচিত ভ্যাট আইনটি জুলাই
থেকে কার্যকর হচ্ছে না। বহাল থাকছে
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য
প্যাকেজ ভ্যাটও। তবে বাজেট
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন আইনটি
কার্যকরে কিছুটা সময় নেওয়া হলেও
আইনটি পরবর্তীতে বাস্তবায়নের জন্য
কিছু প্রস্তুতিমূলক কার্যক্রমের ঘোষণা
থাকবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়।
অন্যদিকে ভ্যাটের হার ও আওতা কিছু
ক্ষেত্রে বাড়ানো হবে। নতুন আইনে
ঢালাওভাবে সব ধরনের পণ্য, সেবাসহ
অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ১৫ শতাংশ
হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
গার্মেন্টসসহ রপ্তানি কর বাড়ছে
তৈরি পোশাক খাতসহ সব ধরনের
রপ্তানি খাতের উপর করের চাপ
বাড়তে যাচ্ছে। বর্তমানে সব ধরনের
রপ্তানির উপর শূন্য দশমিক ৬০ (০.৬০%)
শতাংশ হারে উেস কর রয়েছে। এটি
বেড়ে ১ শতাংশ হতে যাচ্ছে। এ
খাতের উদ্যোক্তারা বলছেন, এ
খাতের উপর কর বাড়ানো হলে
বিশ্বব্যাপী প্রতিযোগিতা সক্ষমতা
কমে যাবে।

গাংনীতে বিএনপি থেকে শতাধীক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন
বিএনপি নেতা আব্দুল হালিমের
নেতৃত্বে গ্রামের শতাধীক বিএনপি ও
জামায়াতের নেতা কর্মী আওয়ামী
লীগে যোগদান করেছে। উপজেলার
ধানখোলা ইউনিয়নের আয়োজনে ৭নং
ওয়ার্ড আড়পাড়া গ্রাম
আওয়ামীলীগের সহযোগিতায় বঙ্গবন্ধুর
আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ
খালেকের হাতে হাত রেখে
আওয়ামীলীগের পতাকাতলে
যোগদান করেছেন তারা।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে
আড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে
ধানখোলা ইউপি আওয়ামীলীগের
সভাপতি আলী আজগরের সভাপতিত্বে
আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সাবেক
সভাপতি হাসান রেজা সেন্টুর
পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন, জেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ
অতিথি ছিলেন জেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
রেজাউল হক মাস্টার, উপজেলা
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় জেলা আওয়ামীলীগের কৃষি
বিষয়ক সম্পাদক ফজলুল হক ফজল, উপজেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক
মাহফুজুর রহমান রিটন,যুগ্ন আহ্বায়ক শহিদুল
ইসলাম পেরেশান, উপজেলা যুবলীগের
সভাপতি মোশারফ হোসেন, উপজেলা
আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ
সম্পাদিকা ফারহানা ইয়াসমীন পৌর
আওয়ামীলীগের সভাপতি সানোয়ার
হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল
ইসলাম বাবু উপস্থিত ছিলেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন,সাহারবাটী ইউপি
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
তৌহিদ মুর্শেদ অতুল, দানখোলা ইউপি
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল
আমিন, সাবেক ছাত্রনেতা ইসমাইল
হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ
সম্পাদক আব্দুস সালাম, ছাত্রলীগের
সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন,
ওয়াজ্জেল হোসেন প্রমুখ।